1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

২৯ পৌরসভায় ভোটগ্রহণ শুরু

  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পঞ্চম ধাপে ২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে।

আজ রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০০ জন। এর মধ্যে ১৪ পৌরসভায় ২২ স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছেন। তাদের বেশিরভাগই আওয়ামী লীগ-বিএনপির বিদ্রোহী প্রার্থী।

এ উপলক্ষ্যে নির্বাচনি এলাকায় পুলিশ, র্যা ব, কোস্টগার্ড ও বিজিবির বাড়তি সদস্য মাঠে রয়েছেন।

আজ চার উপজেলা চেয়ারম্যান এবং ১৩ ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদেও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।

তবে নির্বাচন ঘিরে বড় ধরনের সহিংসতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে সব নির্বাচনি এলাকার পরিস্থিতি ভালো। পরিস্থিতি গুরুতর অবনতি হতে পারে-এমন তথ্য নেই। তিনি বলেন, ইতোমধ্যে দু-একটি সহিংস ঘটনা ঘটেছে। সেগুলোর বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

প্রসঙ্গত এর আগে চারটি ধাপে ২০৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার ভোটকেন্দ্রগুলোয় নির্বাচনি সামগ্রী পাঠানো হয়েছে। ভোটগ্রহণের সময়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন ছাড়াও ম্যাজিস্ট্রেটরা মাঠে নেমেছেন।

নির্বাচনি এলাকায় যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ ছাড়া পৌরসভাগুলোর ভোটকেন্দ্রের পাহারায় দুই হাজার ৫০০ পুলিশ, এক হাজার ২৫০ আনসার ও চার হাজার ৩৭৫ জন অঙ্গীভূত আনসার মোতায়েন থাকছে।

ইসি সূত্র জানায়, পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় ১৯ জানুয়ারি তফসিল ঘোষণা করা হয়। পরে অন্য ধাপ থেকে এ ধাপে যুক্ত হয় সৈয়দপুর পৌরসভা। অপরদিকে উচ্চ আদালতের রায়ের কারণে যশোর পৌরসভার ভোট স্থগিত করা হয়। চট্টগ্রামের রাউজান পৌরসভায় মেয়র ও কাউন্সিলরসহ সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান।

ভোটগ্রহণের আগ মুহূর্তে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে ২৯ পৌরসভায় আজ ভোট হচ্ছে।

সবকটি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া হচ্ছে। তবে উপজেলা পরিষদের ভোট কাগজের ব্যালটে নেওয়া হচ্ছে।

একই দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড, ঝিনাইদহের শৌলকুপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড, পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এবং সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ভোট হচ্ছে। চতুর্থ ধাপে স্থগিত হওয়া নরসিংদীর চারটি, শরীয়তপুরের দুটি ও সোনাইমুড়ির একটি কেন্দ্রে ভোট হচ্ছে আজ।

সূত্র আরও জানিয়েছে, পঞ্চম ধাপের ২৯ পৌরসভায় মেয়র পদে ১০০ জন, সাধারণ ওয়ার্ডে এক হাজার ২৭০ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৩৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব পৌরসভায় ৬২৫টি ভোটকেন্দ্র ও চার হাজার ২২৯টি ভোটকক্ষ রয়েছে। ভোটার রয়েছেন ১৩ লাখ ৮৪ হাজার ১৬৫ জন, যাদের মধ্যে পুরুষ ৬ লাখ ৯৩ হাজার ৯০ জন এবং নারী ৭ লাখ ১১ হাজার ৮৫০ জন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পঞ্চম ধাপের ১৪ পৌরসভায় ২২ স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের বেশিরভাগই আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী। এসব একই দলের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সহিংসতার শঙ্কা রয়েছে বলে জানান কয়েকজন রিটার্নিং কর্মকর্তা।

যেসব পৌরসভায় এক বা একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছে, সেগুলো হচ্ছে– জয়পুরহাট, বগুড়া, নাচোল, মহেশপুর, কালীগঞ্জ, চরফ্যাশন, ইসলামপুর, ভৈরব, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শাহরাস্তি, রায়পুর, কালীগঞ্জ ও সৈয়দপুর।

জানা গেছে, ১৩ পৌরসভায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের অনুরোধে এসব সদস্য বাড়ানো হয়। পৌরসভাগুলো হচ্ছে– চারঘাট, জামালপুর, ইসলামপুর, সৈয়দপুর, কালীগঞ্জ, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, হবিগঞ্জ, নান্দাইল, ভোলা, কালীগঞ্জ ও শাহরাস্তি। এ ছাড়া কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদেও বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com