1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির সারা দেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার

৬ বলে ৬ ইউকেট ! রের্কড গড়লেন অ্যালেড ক্যারি

  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ৪৫১ Time View

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: পরপর ৬ বলে ৬ উইকেট! এমন কিছু করা যে কোনো বোলারের জন্য প্রায় অসম্ভব। তবে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেড ক্যারি (২৯)।

পূর্ব বালারাটের বিরুদ্ধে অজি ক্লাব ক্রিকেটার ক্যারি খেলতে নেমেছিলেন গোল্ডেন পয়েন্ট দলের হয়ে। আগের ৮ ওভার বল করে একটিও সাফল্য পাননি। তবে সঙ্গী বোলার মার্ক ভ্যান দে হুভেল অপর প্রান্ত থেকে এক উইকেট নিয়ে ওভার শেষ করলে তার পরের ওভারে বল করতে আসেন ক্যারি। আর এসেই করলেন অসাধ্য সাধন। পরপর ৬টি বলে ৬টি উইকেট তুলে নেন অ্যালেড ক্যারি।

প্রথম বলে প্রথম স্লিপে ক্যাচ আউট হয়। পরের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ যায়। তৃতীয় বলে এলবিডব্লিউ আউট হন ব্যাটসম্যান। এভাবেই হ্যাটট্রিক সেরে নেন ক্যারি।

তবে চমকের বাকি ছিল আরও। চতুর্থ বলে ব্যাটসম্যান একেবারে বোল্ড হয়ে যান। তারপরের দুটি বলেও একইরকমভাবে দুজন ব্যাটসম্যান ক্যারির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

আগের ওভারের শেষ বলে নেয়া উইকেটসহ সব মিলিয়ে পরপর সাত বলে ৭টি উইকেট পায় গোল্ডেন পয়েন্ট। বিপক্ষ পূর্ব বালারাট অল আউট হয় মাত্র ৪০ রানে।

ম্যাচের পর ক্যারি বলেন, “আমি অনেকবার হ্যাট্টিকের কাছাকাছি গিয়েছি। অন্তত ৩-৪ বার তো হবেই। তবে এরকম কখনো হয়নি। আমি স্তম্ভিত। আমার মনে হয় না, এমনটা আর কখনো করতে পারব।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com