1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:

অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে নারীর মৃত্যু

  • Update Time : সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ২৪৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: নীলফামারীর জলঢাকায় অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সোলেমানের চৌপুথী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আলেমা বেগম (৪৮)। তিনি দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী।

স্বজনরা জানান, রোববার জলঢাকা বগুলাগাড়ী মেয়ের বাড়িতে বেড়াতে এসে সোমবার নিজ বাসায় যাওয়ার পথে অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, জলঢাকায় মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com