1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

অটোরিকশা চালনার আড়ালে অস্ত্র ব্যবসা!

  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ২২৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::অটোরিকশা চালনার আড়ালে চট্টগ্রামে অস্ত্র ব্যবসা চালিয়ে আসছে মিজানুর রহমান (২৮)। দীর্ঘদিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে অভিনব কায়দায় এই ব্যবসা চালিয়ে আসলেও শেষ পর্যন্ত আজ মঙ্গলবার ভোরে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন মিজানুর রহমান।

গোপন সূত্রে খবর পেয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান। মিজানুর রহমান নোয়াখালীর চর জব্বার এলাকার আবুল বাশারের ছেলে বলে জানান তিনি।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান জানান, আগে থেকে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার ভোর ৩টার দিকে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় অবস্থান নেয়। এসময় কাপ্তাই রাস্তার মাথা থেকে বহদ্দারহাটের দিকে আসা অটোরিকশাটিকে থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যায়।

পরে ধাওয়া করে অটোরিকশাটি আটক করে তল্লাশি চালানো হয়।
এ সময় চালকের সিটের নিচে একটি কালো ব্যাগে রাখা একনলা একটি বন্দুক ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সেই সাথে অটোরিকশা চালক মিজানুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ বলেন, মিজানুর একজন পেশাদার অস্ত্র বিক্রেতা। নগরীতে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতরা মিজানুরের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর জানিয়েছেন, সীতাকুন্ডের ছলিমপুর এলাকার জনৈক ভুট্টোর সঙ্গে মিলে মিজানুর অস্ত্রের ব্যবসা করে।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অস্ত্র ক্রেতা-বিক্রেতা ছিনতাইকারীদের অনুসন্ধানে আদালত থেকে তার তিন দিনের রিমান্ড চাওয়া হচ্ছে বলে জানান চান্দগাঁও থানার ওসি আবুল বাশার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com