জগন্নাথপুর২৪ ডেস্ক::
দিরাই উপজেলার বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র তালুকদারকে মিথ্যা পর্ণোগ্রাফি মামলায় আসামী করে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মিথ্যা মামলার প্রতিবাদে এবং অধ্যক্ষ নৃপেন্দ্র তালুকদারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
মানববন্ধন শেষে ধাইপুর গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল হেকিমের সভাপতিত্বে এবং শাহ নুর আলমের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ইসহাক মিয়া, আইয়ুব আলী, আবু তাহের চৌধুরী, সুপার দাস, রুপ মিয়া, শিকদার মিয়া, সুখ লাল দাস, গৌরাঙ্গ দাস, আব্দুল মন্নান, ইন্দ্রজিৎ চক্রবর্তী, এয়াবুর মিয়া, শিক্ষক সুকেতু রঞ্জন দাস, সত্তার মিয়া সত্যেন্দ্র দাস, যতীন্দ্র দাস, ইউপি সদস্য ইলিয়াছ মিয়া, সোনাচাদ দাস, ঝুনু মিয়া প্রমুখ।
মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে কলেজের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, আশীষ দাস, রুনেল আহমেদ, সাইফুল ইসলাম, দিলোয়ারা বেগম, সুতলাল দাস, অমর চাঁদ দাস, কামরুল আহমেদ, মাসুমা বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,‘ষড়যন্ত্রমূলকভাবে অধক্ষ্য নৃপেন্দ্র তালুকদারকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ফলাফলে সিলেট বোর্ডের শীর্ষস্থান লাভকারী বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজটিকে ধ্বংস করতে অধ্যক্ষকে সরানোর ষড়যন্ত্র করছে তারা।’
প্রসঙ্গত, দিরাই উপজেলার বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র তালুকদারের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছেন স্থানীয় এক মহিলা। ওই মামলায় কারাগারে আটক আছেন তিনি।
Leave a Reply