স্টাফ রিপোর্টার- অনুসন্ধানী সাংবাদিকতার জন্য সিলেট বিভাগের মধ্যে প্রথম স্হান অর্জন করেছেন প্রথম আলোর সুনামগঞ্জের নিজস্ব প্রতিবেদক খলিল রহমান ও ধরমপাশা উপজেলা প্রতিনিধি সালেহ আহমেদ। অন্যর জমি দখল করে সাংসদের হাওর বাংলা শিরোনামে প্রথম আলোয় গত বছর
যৌথভাবে প্রকাশিত প্রতিবেদনের জন্য তাদের এ পুরুস্কার দেওয়া হয়। রোববার সিলেটের মেট্রো ইন্টারন্যাশনাল হোটেলের কনফারেন্স রুমে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী বিভাগীয় কর্মশালা শেষে এ পুরুস্কার দেওয়া হয়। সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেট বিভাগের সভাপতি ফারুক আহমেদ চৌধুরী এর সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা দিলীপ সরকারের সঞ্চালনায় ভার্চ্যুয়াল বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রধান বদিউল আলম মজুমদার, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহসহ অতিথিবৃন্দ।সভায় যুগান্তরের সিলেট প্রতিনিধি ইয়াইয়া মারুফ দ্বিতীয় পুরুস্কার ও নারী সাংবাদিক শাকিলা ববি কে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তৃতীয় পুরুস্কার প্রদান করা হয়। পুরুস্কার হিসেবে সন্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। সকাল থেকে সিলেট বিভাগের ২৫ জন সাংবাদিক জাতীয় শুদ্ধাচার কৌশল তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী বিভাগীয় কর্মশালায় উপস্থিত ছিলেন।
Leave a Reply