1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

অপহৃত শিশু ইয়াছিন ঢাকা থেকে উদ্ধার, আটক ২

  • Update Time : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৯ Time View

ছাতক প্রতিনিধি:
ছাতকে অপহরণের ৩দিন পর অপহৃত শিশু ইয়াছিন আহমদ (১০) কে উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় শিশু অপহরণের সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করে পুলিশ। ইয়াছিন আহমদ ছাতক শহরের বাজনামহল এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।
জানা যায়, ১৮ সেপ্টেম্বর ইসলাম উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে পার্শ্ববর্তি লেবারপাড়া এলাকার তোতন মিয়ার ছেলে অটোরিক্সা চালক সেলিম মিয়া ও তার আত্মীয় বিশম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের চাতলপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে লায়েক মিয়া। কিছুক্ষণ অবস্থানের পর ফিরে যাওয়ার সময় তারা শিশু ইয়াছিন আহমদকে কৌশলে অপরহণ করে। শিশু ইয়াছিনকে নিয়ে জেলার বিশ^ম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ এবং ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম ঢাকার সায়দাবাদ এলাকা থেকে শিশু ইয়াছিনকে উদ্ধার করেন। এসময় অপহরণে জড়িত সন্দেহে সেলিম মিয়া ও লায়েক মিয়ার বোন কাকলীকে আটক করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, আদালতের মাধ্যমে শিশুটিতে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হবে। মূল অপহরণকারী লায়েক মিযাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com