1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৩১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ২০০২ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার এ আদেশ দেন। একই সঙ্গে যৌথ অভিযান দায়মুক্তি আইন ২০০৩ বাতিল করেছেন হাইকোর্ট।
২০১২ সালে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে ২০০২ সালে অপরাধ দমনে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ক্লিনহার্ট’-কে বৈধতা দানকারী একটি দায়মুক্তির আইনকে কেন অবৈধ ঘোষণা ও বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
এছাড়া, ঐ অভিযানে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করতে কেন আদেশ দেয়া হবে না, সরকারের কাছে আদালত তাও জানতে চায়।
অপারেশন ক্লিনহার্ট অভিযান পরিচালনা করা হয় ২০০২ সালের ১৭ই অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ই জানুয়ারি পর্যন্ত।
যৌথবাহিনী পরিচালিত ওই অভিযানের নেতৃত্বে ছিল সেনাবাহিনী এবং মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে, সেনাবাহিনীর প্রায় ৪০,০০০ সদস্য এসব অভিযানে অংশ নেয়।
বিশেষ এই অভিযানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে ২০০৩ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদে পাশ হয় যৌথ অভিযান দায়মুক্তি আইন।
আর একে চ্যালেঞ্জ করে রীট আবেদন করেন বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার ও আইনি সহায়তা বিষয়ক কমিটির প্রধান আইনজীবী জেড আই খান পান্না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com