1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:

অপারেশন ডেভিল হান্ট/সুনামগঞ্জে ২ ইউপি চেয়ারম্যানসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জে গেল ২৪ ঘন্টায় ‘অপারেশন  ডেভিল হান্ট’ পরিচালনা করে ছয় জনকে  গ্রেপ্তার করা হয়েছে। সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য  মো. শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জলিল মিয়া (৪৮), দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ (২৮),  ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ (২৫), শাল্লা উপজেলার চার নম্বর শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাত্তার মিয়া (৭৬), একই উপজেলার তিন নম্বর বাহড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বিশ্বজিৎ  চৌধুরী নান্টু (৫০)। শাল্লায় গ্রেপ্তারকৃত দুজনেই উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গেল ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com