স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফের পক্ষে নির্বাচনী প্রচারনায় দেখা গেছে উপজেলা আওয়ামীলীগ নের্তৃবৃন্দকে। বুধবার বিকেলে জগন্নাথপুর পৌরসভার প্রাণকেন্দ্র জগন্নাথপুর বাজারে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মনাফকে সাথে নিয়ে নৌকা প্রতীকের পক্ষে ভোট চান উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদীর আহমদ মুক্তা, পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান ও আওয়ামীলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান। এরআগে নের্তৃবৃন্দ জগন্নাথপুর বাজারের বড়গলিতে আওয়ামীলীগ নেতা সুধাংশু শেখর রায় বাচ্ছুর ব্যবসা প্রতিষ্ঠানে বেশ কিছু সময় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে নিয়ে বৈঠক করেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন বলেন, ১৪ ডিসেম্বরের পর আনুষ্ঠানিক প্রচারনা শুরু হবে। দলীয় প্রার্থীকে পেয়ে কিছু সময় নৌকার পক্ষে ভোট চেয়েছি। তিনি বলেন, আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা হচ্ছেন দলের প্রধান কর্ণধার। তাঁর সিদ্ধান্ত মেনে আমরা দলীয় নের্তৃবৃন্দকে নিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে চাই। শ্রীঘ্রই সবাইকে নিয়ে বৈঠক করে আনুষ্ঠানিক প্রচারনায় নামব। এদিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মনাফের পক্ষে আকস্মিকভাবে উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দকে প্রচারনায় দেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা দূর হয়েছে। নের্তৃবৃন্দ আশা প্রকাশ করছেন দলীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে পৌর নির্বাচনে নৌকার বিজয় আসবে। উল্লেখ্য মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে তৃণমুল থেকে মিজানুর রশীদের নাম প্রস্তাব করা হয়। কিন্তুু কেন্দ্রীয় আওয়ামীলীগের পার্লামেন্টারী বোর্ড আব্দুল মনাফকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে চুড়ান্ত করে। এনিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল বুধবার দলীয় নের্তৃবৃন্দকে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে প্রচারনায় দেখে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মনাফ বলেন, আমি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছি। উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা নৌকার পক্ষে মাঠে নামায় আমি আনন্দিত। আশা করি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করব ইনশাল্লাহ।
Leave a Reply