1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রতিনিয়ত আল্লাহ যেভাবে বান্দার সাহায্যে এগিয়ে আসেন জগন্নাথপুরে ‘মোবাইল মার্কেট’ ব্যবসায়ীদের কমিটি নতুন গঠন বটির কোপে মায়ের মাথা বিচ্ছিন্ন, ‘খুনি’ ছেলের কারাগারে মৃত্যু পায়ুপথে ‘সোনার ডিম’, আসামির ৫ দিনের রিমান্ড শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না:স্বরাষ্ট্রমন্ত্রী জগন্নাথপুরে চুরি করে বিদ্যুৎ ব্যবহার: ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা ব্যাংকে পরিশোধ করলেন গ্যারেজ মালিক ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জগন্নাথপুরে ‘ফল বিপর্যয়ের কারণ ইন্টারনেট আসক্তি’, উদ্বিগ্ন অভিভাবক রাজধানীর আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন জগন্নাথপুরে বিএনপির অফিস ভাংচুর, পুলিশের চার্জশিটে মৃত ব্যক্তি!

অবাক কান্ড ‘মায়ের মৃত্যুর চার মাস পর জন্ম নিলো শিশু !

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ৫৮৬ Time View

জগন্নাথপুর টুয়ে্ন্টিফোর ডেস্ক::মায়ের মৃত্যুর চার মাস পর জন্ম নিলো ফুটফুটে শিশুটি। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে পর্তুগালের লিসবন হাসপাতালে।

চিকিৎসকরা ৪ মাস আগে ওই শিশুর মাকে মৃত ঘোষণা করেছিলেন। গর্ভবতী ওই নারীর মৃত্যুর পর স্বাভাবিকভাবে সবাই ধরে নিয়েছিলো তার গর্ভের সন্তানও হয়তো মারা যাবে। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে পৃথিবীর আলো দেখল ছোট্ট শিশুটি।

চিকিৎসকরা জানান, ওই নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এর ৩২ সপ্তাহ পর গত মঙ্গলবার (৭ জুন) ওই শিশুর জন্ম হয়। শিশুটির ওজন প্রায় আড়াই কিলো।

ফেব্রুয়ারিতে ৩৭ বছর বয়সী ওই নারীর মস্তিষ্ক অচল হয়ে যায়। তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু হাল ছাড়েননি তারা। চিকিৎসকরা দেখতে পেয়েছিলেন ওই নারীর গর্ভের সন্তান বেঁচে আছে এবং সে বেশ স্বাভাবিক রয়েছে। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

এই ঘটনাকে বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন পর্তুগালের স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যার প্রধান লুইস গ্রাসা। সূত্রঃ এনডিটিভি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com