1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবী জানিয়েছে জগন্নাথপুরের বিএনপির নেতারা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬
  • ২৭৮ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রভাবমুক্ত হয়ে একটি নিরেপক্ষ, অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবী জানিয়েছে উপজেলা বিএনপির দলীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বুধবার জগন্নাথপুর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রধান সম্বন্বয়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের সঙ্গে দেখা করে এ দাবী জানান। এ সময় বিএনপির নির্বাচন পরিচালনায় কমিটির প্রধান সম্বন্বয়ক উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, এডভোকেট জিয়াউর রহমান শাহিন, উপজেলা যুবদলের সাবেক নেতা এম,এ মুকিত উপস্থিত ছিলেন। পারে নেতৃবৃন্দ জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোরছালিন সঙ্গে দেখা করে অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com