1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

অভাবের কারণে স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় স্বামী

  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ২৪৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::অভাবের কারণে সাতক্ষীরায় এক গৃহবধুকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পন করেছেন স্বামী। বুধবার ভোরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত গৃহবধুর নাম নাছিমা খাতুন (৩৬)। তিনি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের জালালউদ্দিন সানার স্ত্রী ও একই গ্রামের আনোয়ার মোড়লের মেয়ে।

তাদের মেয়ে কলেজছাত্রী রাবেয়া খাতুন ও স্কুলছাত্রী খাদিজা খাতুন জানান, সংসারে অভাবের কারণে তাদের বাবার সঙ্গে মায়ের প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার রাত ১০টার পরে তারা দুই বোন ঘুমিয়ে পড়ার আগে বাবা ও মায়ের মধ্যে ঝগড়া হয়েছে। এরপর রাতে কখন কি ঘটেছে তা তারা বুঝতে পারেননি। সকালেই দেখতে পান তাদের মাকে গলা কেটে হত্যা করা হয়েছে । পরে তাদের বাবা জালাল সানা কালিগঞ্জ থানায় আত্মসমর্পন করেছেন।

কালিগঞ্জ থানার এসআই সোহরাব হোসেন জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বুধবার ভোরে স্ত্রী নাছিমা খাতুনকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করে তার স্বামী রাজমিস্ত্রী জালাল সানা। এ ঘটনায় অনুতপ্ত হয়ে জালাল বুধবার সকালে এসে আত্মসমর্পণ করে। পরে তাকে নিয়ে ঘটনাস্থলে থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

তিনি জানান, জালালকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নাছিমার লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com