1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

অভিনেত্রীকে ধর্ষণের আসামি ইভান গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
  • ২৭০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
রাজধানীর বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক টেলিভিশন অভিনেত্রীর করা মামলায় আসামি বাহাউদ্দিন ইভানকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

গত মঙ্গলবার রাতে বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে বুধবার সকালে বনানী থানায় করা মামলায় অভিযোগ করেন ওই অভিনেত্রী।

মামলার পর বুধবার রাতেই ডাক্তারি পরীক্ষার জন্য ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বুধবার বনানী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন জানান, বনানীর দুই নম্বর সড়কে ‘ন্যাম ভিলেজ’ ভবনের ৫/এ নম্বর ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকেন ইভান। তার বাবা বোরহান উদ্দিন বনানীর একটি মার্কেটের কয়েকটি দোকানের মালিক। ইভানের সঙ্গে অভিনেত্রী ওই তরুণীর ফেসবুকে পরিচয় এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। মঙ্গলবার জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে তাকে ফ্ল্যাটে ডেকে নেয় ইভান। কিন্তু সেখানে গিয়ে তরুণী দেখেন, বাসায় তারা দুজন ছাড়া আর কেউ নেই। এ নিয়ে আপত্তি করলেও ইভান এটা-সেটা বলে কাটিয়ে দেয়। একপর্যায়ে রাত দেড়টার দিকে ওই বাসার একটি ঘরে তাকে ধর্ষণ করেন ইভান। এর পর রাত সাড়ে ৩টার দিকে তাকে বাসা থেকে বের করে দেয়।

বনানী থানা পুলিশ জানায়, ওই তরুণী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দীর্ঘ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেন। ইভান তার বাবার ব্যবসায় সহায়তা করেন।

প্রসঙ্গত,২৮ মার্চ বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৬ মে বনানী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই দুই তরুণী। মামলার আসামিরা হলেন—আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ এবং সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com