1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

অভিনেত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বাহাউদ্দিন

  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
  • ২৯৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রাজধানীর বনানীতে অভিনেত্রীর ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাহাউদ্দিন ইভান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। র‍্যাব এমনটাই জানিয়েছে।

বাহাউদ্দিনকে (২৮) গ্রেপ্তারের বিষয়ে আজ শুক্রবার নিজেদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করে র‍্যাব।

ব্রিফে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় খালার বাড়ি থেকে বাহাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১-এর একটি দল এই অভিযান চালায়।

মুফতি মাহমুদ খান বলেন, গ্রেপ্তারের পর বাহাউদ্দিনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার বিষয়ে র‍্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তিনি। এখন তাঁকে বনানী থানায় হস্তান্তর করা হবে।

জন্মদিনের দাওয়াতের কথা বলে গত মঙ্গলবার রাতে বনানীর ন্যাম ভিলেজের বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে বাহাউদ্দিনের বিরুদ্ধে বুধবার বনানী থানায় মামলা করেন এক তরুণী অভিনেত্রী। ওই তরুণীর শারীরিক পরীক্ষা গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।

মামলার এজাহারে ওই তরুণী অভিযোগ করেন, ১১ মাস আগে ফেসবুকে বাহাউদ্দিনের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। মঙ্গলবার রাতে তাঁকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাড়িতে আমন্ত্রণ জানান। তিনি বাড়িতে গেলে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করেন। এরপর রাত সাড়ে তিনটার দিকে বাহাউদ্দিন তাঁকে বাড়ি থেকে বের করে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com