1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

অযথা ঘোরাঘুরি, কিশোর গ্যাং সন্দেহে আটক ১২

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৭৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চাঁদপুরের কচুয়ায় অযথা ঘোরাফেরা করায় বিভিন্ন এলাকা থেকে ১২ জন কিশোরকে আটক করেছে পুলিশ। কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধ অভিযানে সন্দেহভাজনদের আটক করা হয়।

গতকাল বুধবার সন্ধ্যায় বিভিন্ন এলাকায় অযথা ঘোরাফেরা করায় ওসি মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে তাদের আটক করা হয়।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধ করতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় কচুয়া পৌরসভার পলাশপুর, কোয়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ১২ জন সন্দেহভাজন কিশোরকে আটক করা হয়েছে।

ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com