1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মান্নান আসছেন আজ

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৬৭ Time View

স্টাফ রিপোর্টার::
৩ দিনের সফরে আজ বুধবার সুনামগঞ্জে আসবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিকাল ৩টায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং সুনামগঞ্জ পৌরসভার মেয়র প্রয়াত আয়ুব বখত জগলুল এর কবর জিয়ারত করবেন। এসময় তিনি মরহুম আয়ুব বখত জগলুল এর পরিবারের সাথে সাক্ষাত ও সমবেদনা জ্ঞাপন করবেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এছাড়াও ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় দক্ষিণ সুনাগঞ্জ উপজেলার নোয়াখালী-জামলাবাজ সড়কে কালনী নদীর উপর কালনী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
১৫ ফেব্রয়ারি শুক্রবার সকাল ১০টায় দক্ষিণ সুনাগঞ্জ উপজেলার ধরমৈশা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামবাসী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় শ্রীরামপুর গ্রামের সড়ক উন্নয়ন কজের উদ্বোধন, বিকাল ৩টায় বুরুমপুর গ্রামে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, বিকাল ৪টায় উপজেলার বাংলাবাজারে কর্মীসভায় যোগদান করবেন। সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com