1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

অসহায় মানুষ ও বানরের পাশে খাবার নিয়ে ওসি মাইনুল জাকির

  • Update Time : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৫৫ Time View

স্টাফ রিপোর্টার- করোনাকালে মানবিক কাজ করে সিলেট মেট্রোপলিটন পুলিশে যে ক’জন কর্মকর্তা আলোচিত হয়েছেন তার মধ্যে অন্যতম হলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির। লকডাউন চলাকালীন তাঁর বেশ কিছু মানবিক কর্মকান্ড আলোচিত ও প্রশংসিত হয়েছে। আজ তিনি বানরদের কে খাবার বিতরন করে প্রশংসনীয় হন।

গতকাল তিনি অভুক্ত, ভবঘুরে ও ছিন্নমূল মানুষকে খাবার দেন। সহায়হীন এসব মানুষ করোনাকালে যখন খেয়ে না খেয়ে রোজা পালন করছেন কিংবা জীবন যাপন করছেন তখন তাঁদের কাছে খাবার নিয়ে ছুটে গিয়েছেন তিনি। গভীর রাতে তাদের হাতে খাবার পৌঁছে দিতে ঘুরে বেড়িয়েছেন রাজপথ হতে অলিগলি ।

শাহজালাল মাজার থেকে শুরু করে শহরতলীর এয়ারপোর্ট নয়াবাজার, এয়ারপোর্ট গেট, ধোপাগুল, নগরীর বাদামবাগিছা, আম্বরখানা, সুবিদবাজার, দর্শন দেউরি, শাহজালাল মাজারের চতুর্পাশে প্রায় শতাধিক মানুষের হাতে সেহরির সময় খাবার তুলে দেন এই মানবিক পুলিশ অফিসার। শনিবার দিবাগত রাতে এই কাজটি করেন তিনি।

ভবিষ্যতেও তাঁর এরকম কাজ অব্যাহত থাকবে বলে জানান খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি আরো বলেন, এই মানুষগুলোর হাজার হাজার বা লক্ষ টাকার প্রয়োজন হয়না শুধু একমুঠো খাবার চায়। আসুন আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এই অভুক্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই। রাতের অন্ধকারে রাজপথ হতে অলিগলি হয়ে শাহজালাল মাজারে সেহেরীর খাবার নিয়ে দৌঁড়ে বেড়িয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com