1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

অসামাজিক-অথর্বদের হাতে নৌকা দেওয়া হয়েছে- এমপি রতন

  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩৮১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কথা বলার সময় বলেছেন, তার নিজের নির্বাচনী এলাকায় কিছু অসামাজিক-অথর্ব লোকের হাতে নৌকা তুলে দেওয়া হয়েছে। তিনি এই বিষয়ে প্রতিকার করার জন্য আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
জেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের মো. নুরুল হক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এমএ মান্নান।
সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বক্তব্য দেবার সময় বলেন, রাজনৈতিকভাবে আমাদের সতর্কতার সঙ্গে এগুতে হবে। কয়েকদিন আগে দেখলাম সুনামগঞ্জ সদরে যারা নৌকা পেয়েছে, সবাই ফেল, এটা মেনে নেওয়া যায় না, তবে অযোগ্য লোকের হাতে কিছু দেওয়া হলে রেজাল্ট এইটা হয়।
তিনি বলেন, সুনামগঞ্জ-১ আসনে আমি জানি না কি হয়, কিছু অসামাজিক অথর্ব লোকের হাতে ওখানেও সেই কাজটি করা হয়েছে, কিসের বিনিময়ে এটি হয়েছে বুঝি নাই, বুঝতে একটু সময় লাগবে, আমার মনে হয় সকলের এটা বুঝা উচিৎ, এই বিষয়ে আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়া উচিৎ, মুক্তিযোদ্ধারা যেহেতু দেশ স্বাধীন করেছেন, আপনারা প্রতিকার নিতে পারবেন, আপনাদের সাথে আমরা নতুন প্রজন্ম আছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com