1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

অসামাজিক কার্যকালাপ: ২৬ তরুণ-তরুণী আটক

  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ২৫০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সাভারের একটি রিসোর্টে অসামাজিক কার্যকালাপের অভিযোগে ২৬ তরুণ-তরুণীকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের পঞ্চবটি এলাকায় তুরাগ রিক্রিয়েশন ওয়াল্ড রিসোর্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, বিরুলিয়ার তুরাগ রিসোর্টে অসামাজিক কার্যকালাপ হচ্ছে- এমন অভিযোগে সেখানে অভিযান চালায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মনির।

এসময় ওই রিসোর্ট থেকে ১৪ তরুণী ও ১২ পুরুষকে আটক করা হয়। তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। শুক্রবার তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

পুলিশ আরও জানায়, ওই রিসোর্টের মালিক হাবিবুর রহমান। তার রিসোর্টে অসামাজিক কার্যকালাপ নিয়ে অনেকবার পুলিশের কাছে অভিযোগ দিয়েছে এলাকাবাসী।

তবে অভিযানে রিসোর্ট মালিককে আটক করতে পারেনি পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com