1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

অস্ত্র-গুলিসহ ১০ জলদস্যু গ্রেফতার

  • Update Time : সোমবার, ৫ নভেম্বর, ২০১৮
  • ২৮৮ Time View
জগন্নাথপুর২৪ ডেস্ক::
কক্সবাজার শহরের নাজিরার টেক সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ১০ জন জলদস্যুকে গ্রেপ্তার করেছেন র‌্যাব সদস্যরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। আটকদের পরিচয় জানা যায়নি। র‌্যাবের কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান এ তথ্য জানান।তিনি জানান, সকাল ১০ টার দিকে গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল শহরের নাজিরার টেক সংলগ্ন সাগরে অভিযান চালায়। এ সময় ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলিসহ ১০ জলদস্যুকে গ্রেফতার করা হয়। জলদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়েই আরও পাঁচটি অস্ত্র পানিতে ফেলে দেয় বলে তিনি জানান।

গ্রেফতারকৃতদের র‌্যাব কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

সুত্র-আমার সংবাদ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com