1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

আওয়ামী লীগ সভাপতির গাড়ীর ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

  • Update Time : বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ৩৪৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::কক্সবাজারের চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর পাজেরো গাড়ির ধাক্কায় পাভেল রহমান সবুজ (২১) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাভেল রহমান সবুজ চকরিয়া ছাত্রলীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। দুর্ঘটনায় আহত হয়েছেন ওই ওয়ার্ডের ছাত্রলীগ সহসভাপতি নবিউল আরাফাত।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আলমগীর হোসেন জানান, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু একটি পাজেরো গাড়ি নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসকে সাইড দিতে গিয়ে পাশের মোটরসাইকেলটিতে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলে থাকা পাভেল রহমান সবুজ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেল আরোহী নবিউল আরাফাতকে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনায় আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুও সামান্য আহত হন।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com