1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মুকুটকে নিয়ে জগন্নাথপুরে ভোট চাইলেন জেলা সভাপতি মতিউর

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬
  • ৩০৮ Time View

স্টাফ রিপোর্টার ::
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের বিরুদ্ধে গিয়ে অবশেষে অপর চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুটের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। শুরুতে তিনি নূরুল হুদা মুকুটের পক্ষে প্রকাশ্যে বিভিন্ন সভা-সমাবেশে দলীয় সমর্থন পাওয়ার পর কেন্দ্রের তলবে তিনি কিছুদিন নিশ্চুপ থাকলেও অবশেষে তিনি প্রকাশ্যে তার প্রচারণায় আসলেন। গতকাল বুধবার দুপুরে জগন্নাথপুরে তিনি আনুষ্ঠানিকভাবে নূরুল হুদা মুকুটের পক্ষে প্রচারণা চালিয়ে তাকে ভোটদানের জন্য স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের আহ্বান জানান।
জানা গেছে, বুধবার দুপুরে নূরুল হুদা মুকুটকে নিয়ে জগন্নাথপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। তিনি জগন্নাথপুর পৌর মেয়র হাজী আব্দুল মনাফের পৌর কার্যালয়ে তার পরিষদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি জগন্নাথপুর পৌর পরিষদের নির্বাচিত প্রতিনিধিদেরকে আগামী ২৮ ডিসেম্বর নূরুল হুদা মুকুটকে ভোটদানের জন্য আহ্বান জানান। পরে মতিউর রহমান অন্যান্য ইউনিয়নে গিয়ে মুকুটের পক্ষে প্রচারণায় অংশ নেন। এছাড়াও জেলা আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটকে নিয়ে জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদের সাথে দেখা করে মুকুটের পক্ষে সমর্থন আদায়ের চেষ্ঠা করেন।
এদিকে সকল জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নূরুল হুদা মুকুটের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ঘটনাটি গতকাল বুধবার ছিল সুনামগঞ্জের আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনের আলোচিত বিষয়। মতিউর রহমান তার অবস্থান পরিষ্কার করায় নূরুল হুদা মুকুটের সমর্থকরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তবে এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের সমর্থকরা হতাশ হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com