1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন গুনাহ হয়ে গেলে ফিরে আসুন আল্লাহর পথে ইউরোপে গিয়েও স্বপ্ন পূরণ হল না জগন্নাথপুরের হাফেজ জায়েদের, দেশে ফিরল নিথর দেহ

আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে স্কাউটিং কার্যক্রমের কোন বিকল্প নেই : জেলা প্রশাসক

  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৭৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ::
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে স্কাউটিং কার্যক্রমের কোন বিকল্প নেই। তাই শিক্ষকদের স্কাউট প্রশিক্ষন দিয়ে শিক্ষার্থীদের মধ্যে তা বিকশিত করতে হবে। তিনি বলেন, সুনামগঞ্জের রাজপথ স্কাউটে ভরে যাবে এমন প্রত্যাশা নিয়ে সুনামগঞ্জ জেলাকে স্কাউট কাব জেলা হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করা হয়েছে। তিনি এজন্য শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান। তিনি সোমবার জগন্নাথপুর উপজেলায় ১০১ ও ১০২ কাব স্কাউট লীডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা কাব লীডার আব্দুল মালিকের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, সুনামগেঞ্জর নির্বাহী ম্যাজিষ্ট্যাট তৃণা দেব, সাবিনা ইয়াসমিন, বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন, সুনামগঞ্জ জেলা স্কাউটস কমিটির সম্পাদক তাহির আলী, কোর্স লীডার আব্দুল হাই, উপজেলা স্কাউটস কমিটির কমিশনার নজির উদ্দিন আহমদ, সহকারী কমিশনার সাইফুল ইসলাম রিপন, সম্পাদক ইমরান আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা আকবর আলী, সহ-সম্পাদক মনিরুল ইসলাম, প্রশিক্ষক ছালিক মিয়া প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com