জগন্নাথপুর২৪ ডেস্ক::
বাগেরহাটের মোল্লাহাটে বাবার আছাড়ে আড়াই বছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের দৈবকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর শিশুটির বাবা পলাতক রয়েছেন। শিশুটির নাম রাইসা আক্তার। তার বাবা হুমায়ুন সরদার ওরফে মহিউদ্দিন। তিনি দৈবকান্দী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, হুমায়ুন সরদার সেনা সদস্য। তার দুটি কন্যা সন্তান রয়েছে। রাইসা ছাড়াও স্নিগ্ধা আক্তার নামে তাদের পাঁচ বছর বয়সী আর একটি মেয়ে আছে।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির জানান, পারিবারিক বিরোধের জেরে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হুমায়ুন সরদার তার আড়াই বছর বয়সী মেয়ে রাইসাকে আছাড় দেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। শিশুটির বাবা হুমায়ুন সরদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply