1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায় টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ আশুলিয়ায় সকাল থেকেই শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া প্রতিনিয়ত আল্লাহ যেভাবে বান্দার সাহায্যে এগিয়ে আসেন জগন্নাথপুরে ‘মোবাইল মার্কেট’ ব্যবসায়ীদের কমিটি নতুন গঠন বটির কোপে মায়ের মাথা বিচ্ছিন্ন, ‘খুনি’ ছেলের কারাগারে মৃত্যু পায়ুপথে ‘সোনার ডিম’, আসামির ৫ দিনের রিমান্ড শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না:স্বরাষ্ট্রমন্ত্রী জগন্নাথপুরে চুরি করে বিদ্যুৎ ব্যবহার: ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা ব্যাংকে পরিশোধ করলেন গ্যারেজ মালিক ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আজকের ভোটে সিন্ধান্ত হবে কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প না হিলারি

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬
  • ৫১৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের ৫৩৮ সদস্য আজ সোমবার ভোট দেবেন। আর এই ভোটেই নির্ধারণ হবে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, সোমবার নির্বাচকদের (ইলেকটর) ভোটদানের দিন। প্রতিটি অঙ্গরাজ্যের রাজধানীতে ইলেকটোরাল কলেজের প্রতিনিধিরা একজোট হবেন। প্রত্যেক ইলেকটর দেশটির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে ভোট দেবেন।

মার্কিন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই ভোট গণনা করবে। ভোটগণনা শেষে মার্কিন নির্বাচনের ফল চূড়ান্ত হবে। আর ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট পদে বসবেন ২০ জানুয়ারি।

গত ৮ নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক অব কলম্বিয়ায় বিজয়ী দল ইলেকটর নির্বাচন করেছে। এই ৫৩৮ ইলেকটরই আজ ভোট দেবেন।

পপুলার ভোটে (জনগণের ভোট) ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন। হিলারি ক্লিনটন পেয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ পপুলার ভোট। অন্যদিকে নির্বাচনে জয়ী ট্রাম্প পেয়েছেন ৪৬ দশমিক ২ শতাংশ পপুলার ভোট। অন্যদিকে ৫৬ দশমিক ৯ শতাংশ ইলেকটোরাল ভোট পেয়ে বিজয়ী হন ট্রাম্প। ১৮০৪ সালে মার্কিন নির্বাচনে আধুনিক পদ্ধতি প্রয়োগ করার পর থেকে অনুষ্ঠিত ৫৪টি মার্কিন নির্বাচনের মধ্যে ইলেকটোরাল ভোট পাওয়ার হিসেবে ট্রাম্প ৪৪তম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com