1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

আজ ‘মেয়র হিসেবে আপনাদের পাশে বসার কথা ছিল: কামরান

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮
  • ২৮৭ Time View

কামরুল ইসলাম মাহি, সিলেট থেকে : আমি আজ মেয়র হয়ে আপনাদের পাশে বসার কথা ছিল। কিন্তু ভাগ্য আমার সাথে খেলা করেছে। আমার আর মনোনয়ন দরকার নেই। আমি শেখ হাসিনার নৌকা নিয়েও জয় লাভ করতে পারিনি। আমি আর কাঁদতে পারি না। আমি কাঁদলে মানুষ কাঁদে। আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাদের বিজয় এনে দিতে পারি নি।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে হাজারো জনতার সামনে এমনটিই বলছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

বৃহস্পতিবার বিকেলে সিলেটের রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি সাধারণ কর্মী হয়ে কাজ করতে চাই। সিলেটে আর বেইমানী যাতে না হয় এর জন্য মাঠে কাজ করবো। নৌকাকে আর পরাজিত হতে দিব না।

কামরান আর নির্বাচন করবেন না বলেও জানান।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম, মাহমুদুস সামাদ এমপি, ইমরান আহমদ এমপি প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com