1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

আরিফুলসহ সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৪৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মাদকবিরোধী অভিযানের নামে অন্যায়ভাবে নির্যাতনের প্রতিবাদে এবং দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী’র উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সুনামগঞ্জের সাংবাদিকরা। রবিবার বেলা ১১ টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সংহতি প্রকাশ করেন।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মহিম’র সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- হাওর বাঁচাও আন্দোলনের কার্যকরি সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লা আল নোমান, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক নেতা শাজাহান চৌধুরী, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিন্দু তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক আরিফুল ইসলামকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় সারাদেশের প্রতিবাদী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রাজপথে নেমেছেন। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে প্রজাতন্ত্রের কর্মচারীরা যা খুশি তাই করবে। অন্যায়-অবিচার করে সরকারের ভাবমূর্তি নষ্ট করবে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন- জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ, বাংলাদেশ কলেজ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শুভঙ্কর তালুকদার মান্না, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখা, প্রথমআলো বন্ধুসভা, সমকাল সুহৃদ সমাবেশ, জাতীয়তাবাদী যুবদলসহ বিভিন্ন সংগঠন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজনীতিবিদ আবুল মুনসুর শওকত, প্রথমআলো’র নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এআর জুয়েল, সাবেক ছাত্রনেতা ইকবাল আহমদ, কৃষক নেতা আব্দুল কাইয়ুম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আকরাম উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন, প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ বন্ধু সভায় সাবেক সহ সভাপতি আশরাফুজ্জামান বাবলু, সদস্য আলামিন, সাংবাদিক মেহেদী হাসান, আসাদ মনি, তরিকুল ইসলাম, পুলক রাজ, মনোয়ার, নাদের আহমদ, উজ্জ্বল প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com