1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

আর্জেন্টিনার স্কোয়াডে নেই, অথচ পিএসজির হয়ে খেলতে নামছেন মেসি!

  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৪১২ Time View

স্পোর্টস ডেস্ক::

নিজ দেশ আর্জেন্টিনায় বড়দিনের ছুটি কাটাতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি। দ্রুত সেরে উঠলেও নতুন বছরে এখনও কোনো ম্যাচ খেলেননি তিনি।

তবে মেসির অপেক্ষার পালা শেষ হতে পারে আজই। ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাতে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ম্যাচ শুরু রাত পৌনে ২টায়। মেসিকে রেখেই এ ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেছেন, ‘মেসি দলের সঙ্গে ভালোভাবে অনুশীলন করেছে। সে যোগ দেওয়ায় আমি ভীষণ খুশি। তাকে স্কোয়াডে রেখেছি। হয়তো খেলতেও দেখবেন।’

আরেক তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে রেঁসের বিপক্ষে স্কোয়াডে রেখেছেন বলে জানিয়েছেন পচেত্তিনো। তবে শুরুর একাদশে তাঁকে রাখা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে পরে। কিছু দিন আগে কুঁচকির চোটে পড়েছিলেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এমবাপ্পে।

লিগে ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে পিএসজি। সমান সংখ্যক ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে ১৪ তম স্থানে আছে রেঁস।

পিএসজির হয়ে গত ২২ ডিসেম্বর সর্বশেষ খেলেছেন মেসি। এরপরই ছুটি কাটাতে দেশে ফেরেন তিনি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার করোনা পজিটিভ হওয়ার খবর আসে গত ২ জানুয়ারি। চার দিন পরই অবশ্য নেগেটিভ ফল আসে। কিন্তু প্রাণঘাতী ভাইরাসের ধকল পুরোপুরি কাটিয়ে না ওঠায় আর্জেন্টাইন অধিনায়ককে মাঠে নামায়নি পিএসজি। একই কারণে এ মাসের শেষ দিকে বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে মেসিকে দলে না রাখতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) অনুরোধ করে ক্লাব কর্তৃপক্ষ।

আর্জেন্টিনা এরই মধ্যে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করায় মেসিকে জাতীয় দলে রাখা-না রাখা নিয়ে পিএসজির সঙ্গে বিতর্কে জড়ায়নি এএফএ। ক্লাবের অনুরোধে সাড়া দিয়ে অধিনায়ককে বাইরে রেখেই গত সপ্তাহে ২৭ সদস্যের দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com