1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

আলিয়া মাদ্রাসার মাঠ এখন জনসমুদ্রে পরিণত

  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬
  • ৩৫৩ Time View

সিলেট প্রতিনিধি :: সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ এখন জনসমুদ্রে পরিণত হয়েছে।অল্প কিছুক্ষনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য রাখবেন ।
বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছান তিনি।
সিলেট পৌঁছার পর প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে সিলেট মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টা ২০ মিনিটে শাহজালাল (রহ.) এর মাজারে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এরপর জিয়ারত শেষে ১২টা ৫০ মিনিটে শাহপরানের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। ১২টা ৫৭ মিনিটে শাহপরানে পৌঁছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বেলা দেড়টার দিকে মদন মোহন কলেজে পৌঁছান তিনি।

এদিকে সিলেট সার্কিট হাউসে দুপুরের খাবার ও যোহরের নামাজের জন্য ঘন্টাখানেক অবস্থান করবেন তিনি। পরে বেলা আড়াইটার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলিয়া মাদরাসা মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর জনসভার জন্য সিলেট আলিয়া মাদরাসা অভিমুখে এখন জনস্রোত ছুটছে। মিছিলে মিছিলে উত্তাল জনস্রোত গিয়ে মিশছে আলিয়ার মাঠে। ক্রমেই এক জনসমুদ্রে পরিণত হচ্ছে আলিয়া মাদরাসার মাঠ।
আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জড়ো হচ্ছেন আলিয়ার মাঠে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com