1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

আ’লীগের প্রার্থীকে গুলি করে হত্যা

  • Update Time : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৬৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের এক চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানাধীন চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নেথোয়াই মারমা (৫৬) চিৎমরম ইউনিয়নে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নেথোয়াই ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়ে চিৎমরমে আগাপাড়া এলাকায় গিয়েছিলেন নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে দেখা করতে। রাতে তার নিজ বাড়িতে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুলি করে হত্যা করে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com