1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:

আল-জাজিরা বন্ধ করতে কাতারকে ১০ দিনের আল্টিমেটাম দিল ৪ দেশ

  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০১৭
  • ৩৫০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বিশ্বের অন্যতম জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধসহ ১৩ দফা দাবি জানিয়ে কাতারকে ১০ দিনের সময় দিয়েছে দেশটিতে বয়কটকারী উপসাগরীয় চারটি দেশ সৌদি আরব, আরব আমিরাত, মিশর এবং বাহরাইন।

২৩ জুন শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

দেশগুলোর দেওয়া ১৩ দফার মধ্যে রয়েছে- ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনা, কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়াসহ অন্যান্য।

জানা যায়, কুয়েতের মাধ্যমে কাতারের কাছে এই ১৩ দফা জানায় চার দেশ। যদি কাতার এই ১৩ দফা মেনে নেয় তবে কাতারের সঙ্গে পূনরায় সম্পর্ক স্থাপন করবে মধ্য প্রাচ্যের এই দেশগুলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com