1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

আশারকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আইয়ুব খানের সমর্থনে সভা

  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০১৬
  • ২৭২ Time View

মনির আহমদ আশারকান্দি থেকে:: ৮নং আশারকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আইয়ূব খান
স্বতন্ত্র প্রাথী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় এলাকাবার তরুণদের উদ্যোগে মঙ্গলবার এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আইয়ুব খান, এলাকার তরুণ সমাজকর্মী রুবেল আহমদ ,জুয়েল খান,নজমুল ইসলাম খান, সালেহ আহমদ প্রমুখ। সভায় চেয়ারম্যান আইয়ুব খান বলেন, আমি গত ৫ বছর ইউনিয়নের উন্নয়নে সাধ্যমতে কাজ করেছি। যার সফলতা হিসেবে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট চেয়ারম্যান হিসেবে বিদেশ ভ্রমন করেন,সিঙ্গাপুর,ফিলিপাইন ঘুরে স্থানীয় সরকারের প্রধানধাপ ইউনিয়ন পরিষদের উন্নয়ণ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছি। আগামীতে বিজয়ী হয়ে ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখার মাধ্যমে অভিজ্ঞতাগুলো ইউনিয়ণবাসীর কল্যাণে কাজে লাগাতে চাই। তিনি দলমত নির্বিশেষে তাকে ঐক্যবদ্ধভাবে সহযোগীতা করার আহ্বান জানান। তিনি আরো বলেন এবারের নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে
সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি। আমি চলার পথে আপনারদের সাথে জেনে না জেনে যদি কোন ভূলক্রটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আমি আপনাদের পাশে আছি ভবিষ্যতে
থাকব ইনশা আল্লাহ,এবং সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই,আল্লাহ যেন আমাকে এই তৌফিক দান করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com