1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:

আশারকান্দি ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্য সংবর্ধিত

  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ২৪২ Time View

জগন্নাথপুরের আশারকান্দি ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান শাহ্ আবু ইমানি ও ১নং ওয়ার্ড এর নব নির্বাচিত সদস্য মো: আব্দুস সামাদকে খাঠাল খাইড় গ্রামবাসির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় খাঠাল খাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামের প্রবীণ মুরব্বী হাজী মুর্শেদ আলীর সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী এমদাদুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান ও সংবর্ধিত অতিথি শাহ আবু ইমানি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রায় ৪০বছর পর খাঠাল খাইড় গ্রামের বাসিন্দা হিসেবে ১নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য সাবেক ছাত্রনেতা মো: আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,২নং ওয়ার্ড সদস্য জাবেদ চৌধুরী, ৫ নং ওয়ার্ড সদস্য গোলাম মোস্তফা আলাল, উমরপুর ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ ছইল, খাঠাল খাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছানু মিয়া, খাদিমপুর নছিব উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুন নূর, সমাজসেবক গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, আজিজুর রহমান নানু, মঈনুল ইসলাম, মুহিব আহমদ, সেলিম আহমদ, আছকির আলী, জামাল আহমদ, শামসুজ্জামান, আনোয়ার হুসেন,প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুমি রায়, খাদিমপুর মাদ্রাসার শিক্ষক এনামুল হক শামিম,শুভেচ্ছা বক্তব্য রাখেন সেলু মিয়া। উপস্থিত ছিলেন, গ্রামের মুরব্বী মালা মিয়া, তাহিদ আলী, লাল মিয়া, সেজু মিয়া, সমাজকর্মী হাফিজ মিয়া, দরাজ মিয়া, আঙ্গুর মিয়া, আমজাদ হোসেন সুমন, লায়েক আহমদ, আবু সুফিয়ান, আহমদ হোসেন রনি, রিমন আহমদ, শাহিন আহমদ, আনোয়ার হোসেন, নেফুর মিয়া, একলিম মিয়া, আনহার আহমদ প্রমূখ। অনুষ্টানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন,হাফেজ গোলাম কিবরিয়া সাজু।
প্রেস বিজ্ঞপ্তি-

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com