1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

আ.লীগের মনোনয়নপ্রত্যাশীকে গুলি করে হত্যা

  • Update Time : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪৮৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক মনোনয়নপ্রত্যাশী নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আব্দুল লতিফ (৫৫) সদর উপজেলার বালিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও টানা ৯ বছর চেয়ারম্যান ছিলেন। এবারও তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
নিহতের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজবাড়ী শহর থেকে বাড়ি ফিরছিলেন আব্দুল লতিফ। এ সময় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নতি চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। তার শরীরে বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।

নিহতের স্ত্রী শেফালি বেগম যুগান্তরকে বলেন, আমার স্বামী টানা ৯ বছর চেয়ারম্যান ছিলেন। এবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। তার জনপ্রিয়তা দেখেই সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

তিনি বলেন, আমার স্বামী বঙ্গবন্ধুর আদর্শের নেতা ছিলেন। আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের বিচার দাবি জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com