1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

ইংল্যান্ডে বাংলাদেশী ইমাম খুন

  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪০২ Time View

আমিনুল হক ওয়েছ:- নর্থওয়েষ্ট ইংল্যান্ডের রচডেল শহরে বাংলাদেশি এক ইমাম খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টার কিছু আগে রচডেল সাউথ স্ট্রিট পার্কের অদূরে একটি প্লে গ্রাউন্ডে থেকে আহত অবস্থায় ইমাম ক্বারী জালাল উদ্দিনকে উদ্ধার করে পুলিশ।
হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই মারা যান তিনি। স্থানীয় কোনো এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে মসজিদে নামাজ শেষে শর্টকাট রাস্তায় বাসায় ফেরার পথেই তিনি আক্রমণের শিকার হন বলে ধারণা করছে পুলিশ। এখনও হত্যার কারণ উদঘাটন করতে না পারলেও এর সঙ্গে জড়িত সন্দেহে ৩১ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এটি একটি বর্ণবাদী হত্যাকাণ্ড। পুলিশের বিশেষ দল এর কারণ উদ্ধার করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে। ক্বারী জালাল উদ্দিন রচডেল জালালিয়া মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। সদা হাসি খুশি এবং অমায়িক ব্যবহারের জন্য তিনি সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তার দেশের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার সতপুর গ্রামে। তিনি দীর্ঘ দিন ধরে ব্রিটেনে বসবাস করে আসছেন।
এদিকে ক্বারী জালাল উদ্দিনের খুনের ঘটনায় রচডেল কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এমপি সায়মন ডানসাক সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে নিহত ইমামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ক্বারী জালাল উদ্দিন ছিলেন কমিউনিটির গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যিনি স্থানীয় মসজিদে স্বক্রিয়ভাবে দায়িত্ব পালন করতেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com