1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত

  • Update Time : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৫৯২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এ ঘটনায় ইয়াসিন আলী (৫০) নামে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল শনিবার দুপুরে সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের আসন্ন চতুর্থ ধাপের নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে বাড়িঘর ভাঙচুর, গুলি ছোড়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইয়াসিনসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ইয়াসিনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শনিবার দুপুর ১টার দিকে সে মারা যায়। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতান খান অভিযোগ করেন, ‘শনিবার ভোররাতে ইউনিয়নের কোলাদী গ্রামে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু সাইদ খানের সমর্থক সন্ত্রাসীরা আমার সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিফাত আলী বিশ্বাসের দরজা ভেঙে বাড়িতে ঢুকে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর করে ও আমার পক্ষে নির্বাচনের মাঠে নামলে সবাইকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এর পাশাপাশি সাইদ খানের সন্ত্রাসী দল হামলা চালিয়ে খালেক মেম্বার, হেলাল, কোরবানের বাড়িতে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর ও গুলিবর্ষণ করে। পরে, সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের সামনেই আবু সাইদ খানের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী আমার সমর্থকদের ওপর বৃষ্টির মতো গুলি ছোঁড়ে ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আমার চাচাতো ভাই আনারস প্রতীকের প্রার্থী ইয়াসিন গুরুতর আহত হয়।’

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু সাইদ খান বলেন, ‘সন্ত্রাসী সুলতান নিজেই তার চাচাতো ভাইকে হত্যা করে এখন আমার ওপর দায় চাপানোর চেষ্টা করছে।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com