1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ইনাতগঞ্জে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ৩০১ Time View

সংবাদদাতা,নবীগঞ্জ:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত সোমবার রাতে ইনাতগঞ্জের প্রজাতপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ছালে হক (৩০), বানিউন গ্রামের মতচ্ছির উল্লার ছেলে শেলু আহমেদ (২৫), প্রজাতপুর গ্রামের মৃত ইছমত উল্লার ছেলে সাদ মিয়া (২৬), মোস্তফাপুর (পাঠান বাড়ি) গ্রামের সমুজ খাঁনের ছেলে সমশের খাঁন (২৮), জগন্নাতপুর উপজেলার আলীপুর গ্রামের নিতেশ রায়ের ছেলে নিটু রায় প্রকাশ মিটু (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন স্থানে অভিনব কায়দায় সর্বনাশা যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এতে করে এলাকার উঠতি বয়সের ছেলে ও স্কুল কলেজের ছাত্ররা বিপদগামী হয়ে যাচ্ছে। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইনতাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালা করে প্রজাতপুর গ্রামে ইয়াবা ট্যবলেট বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদক আইনে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com