1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

ইসরায়েলে ট্রাম্পের ভাষণের সময় ফিলিস্তিনের স্বীকৃতির দাবি, বের করে দেয়া হলো দুই এমপিকে

  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজ ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় দেশটির দুই এমপি ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন!’ লেখা সংবলিত একটি কাগজ উঁচিয়ে ধরেছিলেন। এতে করে ট্রাম্পের বক্তৃতা সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়। নিরাপত্তা কর্মকর্তারা ওই দুই এমপিকে পার্লামেন্ট ভবন থেকে দ্রুত বের করে নিয়ে যান। দুই এমপির হাতে থাকা কাগজ ছিনিয়ে নেন।
এই দুই এমপির নাম হলো আইমান ওদেহ ও ওফের কাসিফ। দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ওদেহ ‘হাদাশ-তাল’ পার্টির চেয়ারম্যান। এটি মূলত আরব-ইসরায়েলিদের একটি দল। আর কাসিফ দলটির একমাত্র ইহুদি এমপি।
মিডল ইস্ট আই জানায়, পার্লামেন্ট থেকে বের করে দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এক পোস্টে ওদেহ লিখেছেন, ‘তাদের কাছে আমার একটি মাত্রা অপরাধ। আমি এমন একটি সহজ দাবি তুলেছি, যা সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিয়েছে। তা হলো— ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। এই সহজ সত্য স্বীকার করতে বলায় আমাকে সরিয়ে দেওয়া হয়েছে।’
কাসিফও পার্লামেন্টে একই কাগজ উঁচিয়ে ধরেছিলেন। পরে তিনি এক্সে এক পোস্ট লিখেছেন, ‘আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসিনি। আমরা ন্যায়ের দাবি দাবি নিয়ে এসেছিলাম। অবরোধ ও বর্ণবাদী শাসনের অবসান এবং ইসরায়েলের পাশে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল প্রকৃত শান্তি সম্ভব। দখলদারি হতে অস্বীকার কর! রক্তপাতে আগ্রহী সরকারকে প্রতিহত কর!’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com