ইসলামি ব্যাংক সুনামগঞ্জ শাখার একজন কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় আগামী ১৪ দিন এই আর্থিক প্রতিষ্ঠানটি বন্ধ রেখে সকল কর্মকর্তা কর্মচারীর নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, ইসলামি ব্যাংক নিজেদের সিদ্ধান্তের বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানিয়েছে। তাদের একজন স্টাফের ২৩ এপ্রিল নমুনা সংগ্রহ করা হয়েছিল।
এদিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে। হাসপাতালের গাড়ী চালক, স্যনেটারী ইন্সপেক্টর ও একজন মাঠকর্মী করোনা আক্রান্ত হওয়ায় মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়।
নতুন আক্রান্তদের মধ্যে বিশ^ম্ভরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী চালকসহ ৪ জন, দোয়ারাবাজার উপজেলার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন, জগন্নাথপুরের ১ জন এবং সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন। এ নিয়ে সুনামগঞ্জে ২৬ জন আক্রান্ত হলেন। এরমধ্যে আইসোলেশনে থাকা দুই ব্যক্তি সুস্থ হয়ে গত সোমবার বাড়ি ফিরেছেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন মো. শামসুদ্দিন আজ মঙ্গলবার সকালে জানিয়েছেন, গত ২২ ও ২৩ এপ্রিল সুনামগঞ্জ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল যাদের, তাদের মধ্য থেকে পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে সোমবার রাতে এই তথ্য জানানো হয়। নতুন আক্রান্তদের মধ্যে বিশ^ম্ভরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী চালকসহ ৪ জন করোনা আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে।
Leave a Reply