1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ইসলামী আন্দোলনের নেতা প্রিন্সিপাল মাও. হাবিবুর রহমান আর নেই, বিকেলে জানাজা

  • Update Time : শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ৩৬৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও সিলেট নগরীর ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদরাসার প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের জানাজা শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২ টায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন) মৃত্যুরালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। ১৯৪৫ সালে সিলেটের গোলাপগঞ্জে তাঁর জন্ম।

প্রিন্সিপাল হাবীবুর রহমানের প্রতিষ্ঠিত সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন তিনি। গত ৭ অক্টোবর তিনি চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন। সেখান থেকে দুই দিন আগে তিনি দেশে ফিরেন।

বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। রাত সাড়ে ১২টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com