1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ইসলাম বিরোধী প্রচারনায় ফেসবুকে লাইক ও শেয়ার করার অভিযোগে জগন্নাথপুরে যুবকে গনধোলাই,দোকান ভাংচুর,জুতারমালা ও পুলিশে সোর্পদ

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০১৫
  • ৪৪৫ Time View

স্টাফ রিপোর্টার:: ফেসবুকে লাইক ও শেয়ার করে প্রচারনার অভিযোগে এক যুবককে গনধোলাই দিয়ে তার দোকান ভাংচুর করেছে এলাকাবাসী। পরে সালিস বৈঠকে জুতার মালা দিয়ে পুলিশের হাতে সোর্পদ করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গয়াসপুর গ্রামের যুবক বিদ্যুৎ দাস বিকু(২৪) গ্রোপরাপুর বাজারে কম্পিউটারের ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে। প্রায় এক মাস আগে ইসলাম ধর্মবিরোধী একটি স্ট্যাটাসে সে লাইক দিয়ে স্ট্যাটাস শেয়ার করার অভিযোগে এলাকায় তার বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়। এনিয়ে তাকে জিজ্ঞেস করা হলে সে সদুত্তর না দেয়ায় শনিবার রাতে ক্ষুব্দ এলাকাবাসী তার দোকানে হামলা চালিয়ে দোকন ভাংচুর করে। এসময় সে আত্মরক্ষায় পালিয়ে যায়। পরে এনিয়ে গ্রোপরাপুর বাজারে এক সালিশ বৈঠক বসে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আরশ মিয়ার সভাপতিত্বে সালিস বৈঠকে তাকে দোষী সাবস্থ্য করে জুতার মালা পরানো হয়। এসময় ক্ষুব্দ এলাকাবাসী তাকে মারধর করেন। পরিস্থিতি বেগতিক দেখে জগন্নাথপুর থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,ক্ষুব্দ জনতার রোষানল থেকে রক্ষা করতে যুবকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। ধমীয় অনুভূতিতে আঘাত দেয়ায় এলাকাবাসী তাকে জুতার মালা পরিয়ে কিছু উত্তম মধ্যম দিয়েছেন।
ঘটনাস্থল পরির্দশন কারী জগন্নাথপুর থানার এস.আই মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইসলাম ধর্ম বিরোধী স্ট্যাসের কারণে এলাকাবাসী বিক্ষোব্দ হয়ে চড়াও হলে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি। এরিপোর্ট লেখা পর্যন্ত রাত দেড়টায় ধৃত যু্বককে নিয়ে তিনি থানায় আসার পথে জানিয়ে বলেন, ধৃত যুবকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com