1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

ঈদের ছুটিতে বেরাতে এসে জাফলংয়ের পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

  • Update Time : শনিবার, ২৫ আগস্ট, ২০১৮
  • ২৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে ডুবে রিফাত আহমেদ (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটলে পুলিশ দুপুর ২টার দিকে রিফাতের মরদেহ উদ্ধার করে।রিফাত আহমেদ রাজধানী ঢাকার উত্তরার শাহজাহানপুর এলাকার আবু সাঈদ আহমেদের ছেলে ও ঢাকা সিটি কলেজের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের ২য় বর্ষের ছাত্র। গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, নিহত রিফাতসহ মোট পাঁচজন ঈদের ছুটিতে সিলেট বেড়াতে এসে জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নামে। পরে হঠাৎ করেই রিফাত পানিতে নিখোঁজ হয়। কিছুক্ষণ কর তার লাশ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশের এ কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। নিহতের স্বজনের সাথে যোগাযোগ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com