1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

ঈদের জামা দেয়ার কথা বলে শিশু ধর্ষণ

  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৩০২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::ঈদের জামা কিনে দেয়ার কথা বলে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে রাজধানীর ভাটারা সোলমাইদ এলাকার। এ ঘটনায় রাসেল (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে মধ্যরাতে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউদ্দিন জানান, শিশুটির বাসা টঙ্গীতে। সে ওই এলাকায় কাগজ কুড়ায়। রাসেল বৃহস্পতিবার বিকালে টঙ্গী থেকে শিশুটিকে ঈদের জামা কাপড় কিনে দেয়ার কথা বলে সোলমাইদ এলাকায় তার বাসায় নিয়ে যায়। রাতে শিশুটিকে ধর্ষণ করে রাসেল। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। এসআই জিয়াউদ্দিন জানান, সংবাদ পেয়ে রাতেই রাসেলকে আটক করা হয়। শিশুটিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শিশুটি তার ঠিকানা বলতে পারে না। তার পরিবারকে খবর দেয়ার জন্য টঙ্গী থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com