1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

ঈদের টাকা চাওয়ার জের, সুনামগঞ্জে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

  • Update Time : বুধবার, ৫ জুন, ২০১৯
  • ১৬১৩ Time View

ঈদুল ফিতর উপলক্ষে মায়ের নিকট নতুন জামা কাপড় কেনা ও হাত খরচের টাকা চাওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের জামালগঞ্জে সহোদর ছোট ভাইয়ের হাতে নিহত হলেন সুমন মিয়া নামের এক বড় ভাই।

মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার পূর্ব লম্বাবাক গ্রামে নিহতের নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
নিহত সুমন উপজেলার উওর ইউনিয়নের পূর্ব লম্বাবাক গ্রামের ইউসুফ আলীর ছেলে।

নিহহের পরিবার ও প্রতিবেশীরা জানান, উপজেলার পূর্ব লম্বাবাক গ্রামের ইউসুফ আলীর স্ত্রীর নিকট তাদের ছোট ছেলে মামুন মিয়া (২০) মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে ঈদুল ফিতর উপলক্ষে নতুন জামা কাপড় কেনা ও হাত খরচের টাকা চায়।

টাকা চাওয়াকে কেন্দ্র করে বড় ছেলে সুমন মিয়ার (২৫) তার সহোদর ছোট ভাই মামুন উভয়ের মধ্যে নিজ বাড়িতে কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে মামুন লাঠি দিয়ে বড় ভাই সুমনকে মাথায় আঘাত করলে তিনি রক্তার্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে পরিবার ও প্রতিবেশীরা আহত সুমনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মঙ্গলবার সন্ধায় জামালগঞ্জ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ সুরতহাল রিপোর্ট তৈরীর জন্য থানায় নিয়ে যায় আসে।

জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন- সুরতহাল রিপোর্ট তৈরীর পর বৈরী আবহাওয়ার জন্য রাতে লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com