1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

ঈদের দিনে মায়ের মৃত্যুর খবরে ছেলের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০১৯
  • ৩৭১ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঈদের দিনে মায়ের মৃত্যুর খবর পেয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যু হয়েছে। গত বুধবার ঈদের দিন বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মা ও ছেলে হলেন কল্যাণপুর গ্রামের কাইয়ুম মিয়ার স্ত্রী সাহেরা বেগম (৫৫) ও তাঁর বড় ছেলে আবুল কাশেম (৩৩)।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঈদের দিনে মায়ের মৃত্যুর খবর পেয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যু হয়েছে। গত বুধবার ঈদের দিন বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মা ও ছেলে হলেন কল্যাণপুর গ্রামের কাইয়ুম মিয়ার স্ত্রী সাহেরা বেগম (৫৫) ও তাঁর বড় ছেলে আবুল কাশেম (৩৩)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল পৌনে পাঁচটার দিকে অসুস্থতাজনিত কারণে সাহেরা বেগমের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর খবরে হঠাৎ করে হৃদ্‌রোগে আক্রান্ত হন আবুল কাশেম। পরে আবুল কাশেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবুল কাশেমের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান ভূঁইয়া জানান, মাত্র ১৫ মিনিটের ব্যবধানে মা-ছেলে দুজনই মারা গেছেন। ঈদের দিন সবার মুখে মুখে মা-ছেলের মৃত্যুর বিষয়টি আলোচনায় ছিল।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুল আমিন জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন।

সুত্র-প্রথম আলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com