1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

ঈদের বেড়ানোতে গিয়ে পদ্মায় ডুবে তিন শিক্ষার্থী নিখোঁজ

  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০১৭
  • ২৬৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ঢাকার দোহার উপজেলার মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাটে পদ্মায় ডুবে তিন কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তাদের সহপাঠি দুইজনকে উদ্ধার করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে আগত দর্শনার্থীরা দোহারের মৈনট ঘাটে ঘুরতে আসে। এসময় তারা পদ্মা নদীতে গোসল করতে নামে। ৫ বন্ধু এক সাথে পানিতে নামলে স্রোতের টানে তিনজন ডুবে যায়। অন্য দুইজন তাদেরকে তুলতে গেলে তারাও ডুবে যেতে থাকলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া বুয়েটের ছাত্র অপূর্ব ও ফাহিম জানান, তাদের তিন সঙ্গী মনিপুরী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র মো. সালমান (২২), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির বিবিএ ১ম বর্ষের ছাত্র মহিম (২২) ও মিরপুর কর্মাস কলেজ অনার্স ২য় বর্ষের ছাত্র সুপ্রিয় (২৩) নিখোঁজ রয়েছে।

তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল চেষ্টা চালাচ্ছে। তবে রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ তিন ছাত্রের কোনো খবর পাওয়া যায়নি।

দোহার থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com