1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

ঈদের ভোরে প্রকাশ্যে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০১৯
  • ৩৫৯ Time View
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাকিব (২০) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। ঈদের দিন আজ সোমবার (১২ আগস্ট) ভোরে থানার পাগলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব নয়ামাটি মুসলিমপাড়া এলাকার মজিদ হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া নওশেদ বেপারীর ছেলে। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নয়াপাড়ার নড়িয়ায়। তিনি নয়ামাটি এলাকায় কাদিরের ভাঙারির দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।

হত্যাকাণ্ডের সময় রাকিবের সঙ্গে থাকা তার বন্ধু আবদুল্লাহ জানান, সকালে পাগলা বাজার থেকে কেনাকাটা করে একটি রিকশায় রাকিবের সঙ্গে বাসায় ফিরছিলেন তিনি। রেলস্টেশন এলাকায় পৌঁছালে স্থানীয় গিয়ার মানিকসহ ৪-৫ জন রিকশার গতিরোধ করে। দুর্বৃত্তরা আবদুল্লাহকে রিকশা থেকে নামিয়ে চোর চোর বলে ধাওয়া করে। এর কিছুক্ষণ পর তিনি দৌড়ে এসে রাকিবের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

রাকিবের বাবা নওশেদ বেপারী জানান, তাঁর দুই মেয়ে এক ছেলে। রাকিবই তার একমাত্র ছেলে।

ভাঙারির দোকানে কাজ করে সংসার চালাতেন তিনি। কী কারণে রাকিবকে খুন করা হয়েছে তা তিনি জানেন না। তবে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com