1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

ঈদে নিঝুম দ্বীপে বেড়াতে নিয়ে দুই ছাত্রীকে ধর্ষণ!

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭
  • ২৮২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের আবাসিক হোটেলে নিয়ে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার করা এ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প বলেন, সোমবার ঈদের দিন বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে অভিযোগে মামলা হয়েছে। ওই দুই ছাত্রী হাতিয়ার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণি ও দশম শ্রেণিতে পড়ে। এক ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল হাতিয়া পৌরসভার মো. আরিফ (২৮) ও ছোট দেল গ্রামের মো. কামরুল ইসলামকে (২৬) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে দুই ছাত্রীকে নিঝুম দ্বীপের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা ঘটনাটি নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রে জানায়। পরে পুলিশ গিয়ে রাত একটার দিকে দুই ছাত্রীকে উদ্ধার করে এবং দুই যুবককে আটক করে। পরে এক ছাত্রীর বাবার করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার দেখানো হয়।

আজ দুই ছাত্রীর পরীক্ষা-নিরীক্ষা নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে বলে জানান ওসি আবদুল মজিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com