1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

ঈদে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেলো ১৬ জনের

  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৩১৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::ঈদে বাড়ি ফেরার পথে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ১৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন।

শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। আহত আটজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের ওপরে বসে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন ৩০-৩৫ জন যাত্রী। ট্রাকটি ভোর সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ এলাকায় পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন এবং পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান আরো চারজন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তাঁরা হলেন আলমগীর (২৭), দেলোয়ার (৩০), সাদ্দাম (২৫), মনির (২৮) ও জসীম (২৬)। তাঁদের মধ্যে আলমগীর গাজীপুরে অটোরিকশা চালাতেন। জসীম ধান গবেষণা ইন্সটিটিউটের কর্মচারী ছিলেন। বাকি তিনজন পোশাকশ্রমিক।

দুর্ঘটনায় আহত আটজন হলেন খাদিজা, আফরোজা, রহিমা, জামিলা, ময়না, মমিনুল, খলিল ও দুলাল। তাঁদের সবার বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। তাঁদের মধ্যে খাদিজা আলমগীরের স্ত্রী। তিনি জানান, হতাহত সবার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, কলাবাড়ি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে শনিবার ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি আরো জানান, নিহত সবার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের কয়েকজনের নাম-পরিচয় জানা গেলেও সবার পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com